অবতক খবর :: নদীয়া :: পাটের জমির ভিতর থেকে বস্তা বোঝাই বোমা উদ্ধার হওয়ার ঘটনায় রাজনৈতিক চাপাননূতর নদিয়ার আইসমালিতে।

সূত্রের খবর, শনিবার রানাঘাট ২ ব্লকের আইসমালি পূর্ব পুটখালী গ্রামের ছাত্তার মন্ডলের জমি থেকে উদ্ধার হয় প্রচুর সংখ্যক বোমা। আর এর পরই বোমা মজুত নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে।

বিজেপির অভিযোগ, ২১ এর বিধানসভা ভোটে হেরে যাবে বুঝতে পেরে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে ও বিজেপি কর্মীদের মারতে ওই বোমা মজুত করেছে তৃণমূল। অন্যদিকে তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। উল্টে ঘটনায় স্থানীয় পঞ্চায়েত প্রধান অভিযোগ করেছেন যে তাকে মারতেই এই বোমা মজুত করেছিল বিজেপি। রবিবার বিকেলে বোমা গুলি নিষ্ক্রিয় করেছে বোম্ব স্কোয়াড।









