অবতক খবর :: শিলিগুড়ি :: শিলিগুড়ির চম্পাসারি সংলগ্ন প্রধাননগর পোস্ট অফিসে কোনো পার্সেল ফেটে যাওয়ার ঘটনায় বোমাতঙ্ক।
ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিক এবং ডগ স্কোয়াড ঘটনাস্থলে এসে পৌঁছেছে। প্রত্যেকটি পার্সেল মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হচ্ছে।
পোস্ট অফিস সূত্রে জানা গিয়েছে, কিছুক্ষন আগে হঠাৎই একটি পার্সেল ফেটে যায়। এরপরই বিষয়টি জানানো হয় পুলিশ কর্তাদের। ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। পার্সেলে কী ছিল তা দেখা হচ্ছে।ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ।
কিভাবে ওই পার্সেলটি চলে আসলো তা খতিয়ে দেখছে পুলিশ।এদিকে আতঙ্ক ছড়িয়েছে পোষ্টাপিসে আসা গ্রাহকদের মনেও।অনেকেই ক্ষুদ্ব কেন ঠিকমত নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হচ্ছে না।









