অবতক খবর , সংবাদদাতা , মালদা :- পেট্রোল পাম্প ডাকাতির ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ। এই ডাকাতির ঘটনায় জড়িত বাকি দুষ্কৃতীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ । শুক্রবার গভীর রাতে ইংরেজবাজার থানার কাটাগর এলাকার একটি পেট্রোল পাম্প ৮ থেকে ১০ জনের সশস্ত্র দুষ্কৃতীর দল হামলা চালিয়ে এক লক্ষ টাকা লুট করে বলে অভিযোগ। দুষ্কৃতীরা ওই পেট্রোল পাম্পের চার কর্মীকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ।

এই ঘটনার পরই তদন্তে নেমে পুলিশ ডাকাত দলে যুক্ত থাকা একজনকে গ্রেফতার করেছে ।শনিবার ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে সাতদিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।









