অবতক খবর,২৮ সেপ্টেম্বর,জলপাইগুড়ি: মঙ্গলবার ধূপগুড়ি পৌরসভায় ধূপগুড়ির পূজা কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করলেন ধূপগুড়ি পৌরসভা। এদিন এই মিটিং এ ধূপগুড়ির সমস্ত পূজা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, ধূপগুড়িতে ৪১টা পূজা হয়ে থাকে। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন ধুপগুড়ির পৌরসভার চেয়ারম্যান ভারতী বর্মন, ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা, দমকলের আধিকারিক, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। এদিন এই সভা থেকে জানা গেছে, পূজা কমিটিগুলির সুবিধার্থে অনলাইনের বদলে অফলাইনে পূজা কমিটটিগুলি আবেদন করতে পারবে।









