অবতক খবর, বসিরহাট: বসিরহাট মহকুমার হাসনাবাদের বেলডাঙ্গার ঘটনা। গত ৭ দিন ধরে দিন রাতের ঘুম কেড়েছে পাগলা কুকুর। শিশু মহিলা-পুরুষ সহ প্রায় ২০ জন কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছে। এরমধ্যে ২ বছরের ১ শিশু কন্যা ও ৫ বছরের এক বালক।

শুক্রবার সকালে ঘরের সামনে খেলা করছিল সেই সময় কুকুর ছুটে আসে গলায় ও হাতে কামড় দিয়ে পালায়। ২ বছরের শিশুকন্যা বর্ষা রায় এবং ৫ বছরের বালক নারায়ন আড়িকে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

বনদপ্তরকে খবর দেওয়া হয়েছে। মানুষের পাশাপাশি বাদ নেই ছাগল, হাঁস, মুরগিও, তাদেরকেও কামড়াচ্ছে। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সব মিলিয়ে ঘর বন্ধ করে বসে থাকতে হচ্ছে। স্কুলে পড়াশোনা করতে যেতে ভয় পাচ্ছে ছাত্রছাত্রীরা।।









