অবতক খবর,১২ জুন: বার্ড ফ্লু নাম সোনা মাত্রই মনে জাগে ভয়ের আসক্তি ।প্রথমেই চোখে ভেসে ওঠে
পোল্ট্রি মুরগির আবছায়া ।তবে কতটা ভয়ানক এই সংক্রমণ ?কি ভাবেই বা ছড়াতে পারে এই রোগ ?
দেশে বেড়েই চলেছে বার্ড ফ্লু-এর সংক্রমণ ।দেশে আক্রান্তের সংখ্যা এই নিয়ে বাড়ল দুই । বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছেন একটি চার বছরের শিশুর দেহে পাওয়া গেছে এই সংক্রমণ । পরীক্ষা করে দেখা গিয়েছে, এইচ৯এন২ বার্ড ফ্লু সংক্রমণ একটি শিশুর সরিরে গত ফেব্রুয়ারি মাসেই শিশুটিকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে।
জ্বরের সাথে পেটে ব্যথা ও শ্বাসকষ্টের লক্ষণ দেখা গিয়েছিল তার ।দ্রুত তাকে হাসপাতালে চিকিৎসাধীন করা হয় ।এবংপরীক্ষা নিরীক্ষা পর চিকৎসকেরা জানান ছেলেটির শরীরে বার্ড ফ্লু সংক্রমণ পাওয়া গিয়েছে ।,বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)তরফ থেকে জানান হয় তার বাড়িতে মুরগির খামার থাকায় এই রোগের সৃষ্টি ।
উল্লেখ্য, এই নিয়ে ভারতে দ্বিতীয় বারের মতো মানবদেহে এইচ৯এন২ ভাইরাসের সংক্রমণ দেখা গেল। এর আগে প্রথম বার ২০১৯ সালে এক জনের শরীরে বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছিল।এছাড়াও চিকিৎসকেরা জানিয়েছেন এই রোগ খুব দ্রুত রোগীর দেহে সংক্রমণ ছড়ায় ।জ্বর ,পেটে ব্যথা ,শ্বাসকষ্ট ,চোখের সংক্রমণ জনিত উপসর্গ দেখা যেতে পারে এই রোগে।এই সংক্রমণ যাতে না ছড়ায় তাই মুরগির
খামার ও মাংস না খাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে চিকিৎসা সূত্রের খবর।









