অবতক খবর, মালদা: পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে মালদায় বুধবার থেকে শুরু হলো ছাত্র যুব উৎসব। মালদা জেলা স্কুলে দুই দিন ব্যাপী এই উৎসব চলবে। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা সাবিনা ইয়াসমি, দীপালি বিশ্বাস, জেলা যুব ক্রীড়া আধিকারিক অরিজিৎ দাস সহ অনান্যরা। এদিন জেলার বিভিন্ন প্রান্তের পড়ুরারা বিভিন্ন অংশগ্রহন করে নাচ, গান সহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো প্রতিযোগিতাই।









