অবতক খবর :: মুর্শিদাবাদ ::    পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড যাওয়ার প্রধান রাস্তা বাঁশ দিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসীরা, ঘটনাটি ঘটেছে ফরাক্কা ঘোরায়পাড়ায়। গত কাল থেকে শুরু হয় বিক্ষোভ।

এলাকাবাসীদের বক্তব্য দীর্ঘবহু দিন ধরে বেহাল অবস্থায় পরে রয়েছে এই রাস্তা। এই রাস্তার বেশিরভাগ জায়গায় বড়ো বড়ো গর্ততে ভর্তি, রাস্তার উপর দিয়ে স্কুল, কলজে হাসপাতাল যেতে হয়, কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যে এই রাস্তা উপরে প্রায় প্রতিদিনই ছোটো বড়ো দুর্ঘটনা ঘটে থাকে। প্রশাসনকে বারবার বলা হলেও এখনো কোনো রকমের রাস্তার মেরামতি জন্য ব্যবস্থা নেন নি।

মূলত পচ্ছিমবঙ্গ ও ঝাড়খন্ড যাওয়ার এই একটি প্রধান রাস্তা আর এই রাস্তা দিয়ে দিনের কম করেও হাজার হাজার চলে ছোটো থেকে বড়ো গাড়ি আর এই রাস্তার উপর দিয়ে যাতায়াতের ক্ষেত্রে গাড়ির অনেক রকমের সমস্যা হয় বলে গাড়ির চালক, এলাকাবাসীদের দাবি অবিলম্বে এই মেরামতির কাজ শুরু করতে হবে না হলে এই বিক্ষোভ চলতে থাকবে আর দরকার পড়লে আগামীদিনে আরো বড়ো বিক্ষোভের পথে নামবো।