AABTAK KHABAR, 15 MARCH: কল্যাণীতে বাংলাদেশি পরিচয় গোপন করে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে পাঁচ সদস্যের একটি পরিবারের বিষয় সামনে আসে।

গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত নতুন ভোটার তালিকায় সগুনা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মধু সরকার ও নিক্সন রায়ের নাম বাদ দেওয়া হয়েছে। জানা যায়, মধুসূদন সরকার ও মধু সরকার আলাদা ব্যক্তি হলেও মধু সরকারের নাম ব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলা হয়েছিল। এছাড়াও মধু সরকারের নাতি নিক্সন সরকারের জন্ম বাংলাদেশে, কিন্তু পরিচয় গোপন রেখে তাঁরও নাম তোলা হয়েছিল বলে অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসার পর এক ব্যক্তি নির্বাচন কমিশনে অভিযোগ জানান। তার জেরেই এই দুইজনের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তবে লতা সরকার, নির্মল রায় ও লাকি রায়ের নাম নতুন তালিকায় খুঁজে পাওয়া যায়নি, ফলে তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।