অবতক খবর, সাজ্জাদ হোসেন আহমেদ, কোচবিহার, ২৪আগষ্ট :     গতকাল রবিবার সন্ধ্যায় আদাবাড়ি থেকে সিতাই যাবার পথে কুমোরটারি এলাকায় একটি বাইক এবং অপর দিক থেকে ছুটে আসা একটি চার চাকা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে দুজন বাইক আরোহী ঘটনাস্থলেই গুরুতর জখম অবস্থায় পড়ে ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনাস্থল থেকেই উপস্থিত মানুষেরা দুর্ঘটনাগ্রস্ত ওই বাইক আরোহী দুজনকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তারবাবুরা যুবক দুটিকে মৃত বলে ঘোষণা করেন।

সিতাই পুলিশ সূত্রে জানা যায় ওই যুবক দুজনের বাড়ি মাথাভাঙ্গা ও শীতলকুচি এলাকায়। মৃত যুবক দ্বয়ের একজনের নাম সায়েদ হোসেন, বাড়ি মাথাভাঙ্গা জমির ডাঙ্গায়, অন্য জনের নাম এনামুল হোসেন, বাড়ি শীতলকুচির জটামারিতে। এই দুর্ঘটনায় অপর দিক থেকে ছুটে আসা ওই চার চাকার গাড়িটির ঠিকানা জানা না গেলেও গাড়ির নম্বর হলো WB20/U5577. সিতাই থানার পুলিশ ঘটনাটির তদন্ত করছেন বলে জানিয়েছেন।