Aabtak Khabar,18 August: ইছাপুরের একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢুকে বেশ কিছু সোনার জিনিস দেখেন এক মহিলা বেশ খানিকক্ষণ দোকানে থাকার পর তিনি দোকান থেকে বের হয়ে যান এরপর সোনার সামগ্রী মেলাতে গিয়ে দোকানদার লক্ষ করেন পাঁচটি সোনার লকেট পাওয়া যাচ্ছে না এরপর দোকানের সিসিটিভি ক্যামেরার ছবি খতিয়ে দেখলে দেখা যায় সেই মহিলা সেখান থেকে সোনার লকেট গুলি নিয়ে চম্পট দিয়েছেন।

এরপর নোয়াপাড়া থানায় দোকান মালিক নন্দন কর্মকার লিখিত অভিযোগ দায়ের করেন সাথে সাথেই তদন্তে নেমে নোয়াপাড়া এলাকা থেকে এক মহিলাকে গ্রেফতার করা হয় উদ্ধার হয় পাঁচটি সোনার লকেট ।
পুলিশের উদ্যোগে খুশি স্বর্ণ ব্যবসায়ী নন্দন কর্মকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান ঘটনার ১২ থেকে ১৩ ঘণ্টার মধ্যে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে সমস্ত জিনিস উদ্ধার করেছে পুলিশ।