অবতক খবর,সতীনাথ ভট্টাচার্য,৪ঠা আগস্ট- সনাতনী হিন্দু ধর্মানুযায়ি প্রথা অনুসারে শ্রাবণ মাসের শেষ সোমবার দেবাদিদেব মহাদেব তথা ভোলেবাবাকে জল দেওয়ার জন্য সাতসকালেই উত্তর চব্বিশ পরগনা জেলার বারাকপুর মহকুমার অন্তর্গত নৈহাটি গোয়ালা পাড়া গঙ্গার ঘাটে স্নান পর্ব সেরে শুদ্ধভাবে ভেজা বসনপরে পায়ে হেঁটে গিয়ে প্রায় তিন শতাধিক বছরের পুরনো রামঘাট নাগা আশ্রমে প্রতিষ্ঠিত শিবলিঙ্গে জল ঢালতে দেখা গেল ভক্তদের।

বহু দুর দুরান্ত থেকে এসে আশ্রমে থাকা দেবাদীদেব মহাদেব অর্থাৎ শিবলিঙ্গে জল ঢালতে দেখা গেল। এই আশ্রমে সস্ত্রীক সমাজসেবী তথা শিক্ষক আনন্দ সাউ সহ বহু ভক্তদের সমাগম ঘটে তার পাশাপাশি শিব লিঙ্গে জল ঢালতে দেখা যায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আশ্রমের সন্ন্যাসী পরেশনাথ গিরি সহ সমাজসেবী আনন্দ সাউ আজকের দিনে সমাজ সহ দেশের মঙ্গল কামনা করে শিবলিঙ্গে জল ঢেলে পুজো দেওয়ার কথা জানালেন।









