অবতক খবরঃঃ গত ২৩ শে জুন ২০২০ নৈহাটি রাধাবল্লব রোডের মিনতি বন্দ্যোপাধ্যায় কে একাকী পেয়ে বেঁধে রেখে সমস্ত গহনা মনোজ দাস, রাজু দাস সহ সঞ্জয় পান্ডের দলবল ডাকাতি করে চম্পট দিয়েছিল। এই ডাকাতির খবরই আমরাই প্রথম জনসমক্ষে তুলে ধরি। খবরের জেরে তৎপরতার সঙ্গে নৈহাটি থানা একটি কেস রুজু করে যাহার নম্বর ২৪৪/২০ তারিখ ২৪ই জুন ২০২০ এবং এই ডাকাতির ঘটনার সত্তর কিনারার লক্ষ্যে ইন্সপেক্টর ইনচার্জ শুভ্রজিত মজুমদারের নেতৃত্বে তদন্তকারী আধিকারিক প্রকাশ হাজরা ও পিসি পার্টির দক্ষ অফিসার সমীর দাস কে নিয়ে একটি টিম গঠন করে নৈহাটি থানা।

এই টিম ডাকাতির ঘটনাটি তদন্ত করতে গিয়ে গত ১৩ই জুলাই ২০২০ তে রাজু দাস, মনোজ দাস সহ সঞ্জয় পান্ডের মতো কুখ্যাত ডাকাতের দল গ্রেপ্তার হন তদন্তকারী দলের কাছে । অভিযুক্তরা ডাকাতির ঘটনার দোষ কবুল করার পর অভিযুক্তদের বাড়ির থেকেই গত ১৫ ই জুলাই ২০২০ বন্দোপাধ্যায় পরিবারের সমস্ত গহনা উদ্ধার করে নৈহাটি থানা।

অভিযুক্তদের বিরুদ্ধে U/S-392/395 IPC আইনে বর্তমানে শ্রীঘরে রয়েছেন। সূত্র মারফত আরও জানা যাচ্ছে যে অভিযুক্তরা বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত ছিলেন। অতি অল্প সময়ে এই ডাকাতির কিনারা ও খোওয়া যাওয়া সোনার গহনা উদ্ধার হওয়ায় আমরাও নৈহাটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভ্রজিত মজুমদার, তদন্তকারী আধিকারিক প্রকাশ হাজরা সহ পিসি পার্টির সমীর দাসের মতন বিচক্ষণ আধিকারিকদের অবতক খবরের পক্ষ থেকে সাধুবাদ জানাই।

নৈহাটি থানার এই অল্প সময়ের মধ্যে রাধাবল্লব রোডের ডাকাতির ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও বন্দোপাধ্যায় পরিবারদের খোওয়া যাওয়া গহনা উদ্ধার নৈহাটি বাসীদের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে বিভিন্ন রাজনৈতিক মহল মনে করছে।