অবতক খবর,৩১ জুলাই,সতীনাথ ভট্টাচার্যঃ বৃহস্পতিবার সন্ধ্যায় নৈহাটি জিআরপির উদ্যোগে হারিয়ে যাওয়া ৪৮টি মোবাইল প্রাপকদের হাতে তুলে দেওয়া হলো। আর এই হারিয়ে যাওয়া ফোন প্রাপকেরা পেয়ে বেজায় খুশি। বহুদিন যাবত প্রতিমাসেই ধারাবাহিকতা বজায় রেখে নৈহাটি জিআরপির উদ্যোগে এই হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রাপকদের হাত দিয়ে তুলে দেওয়ার কার্যক্রম চলে আসছে।

হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রাপকদের হাতে তুলে দেওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি রানাঘাট জোসেফ কুজুর, নৈহাটি জিআরপির ইন্সপেক্টর ইনচার্জ ইন্দ্রজিৎ ভক্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অতি স্বল্প সময়ে ফোন প্রাপকেরা ফোন হাতে পেয়ে তারা জিআরপির উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন। বৃষ্টিকে উপেক্ষা করে ফোন প্রাপকদের ভিড় লক্ষণীয়।