অবতক খবর,৩০ এপ্রিল : বুধবার সন্ধ্যায় নৈহাটি জিআরপির উদ্যোগে শুভ অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে হারিয়ে যাওয়া ৫৫টি মোবাইল প্রাপকদের হাতে তুলে দেওয়া হলো। আর এই হারিয়ে যাওয়া ফোন প্রাপকেরা পেয়ে বেজায় খুশি। যদিও বহুদিন যাবত প্রতিমাসেই নৈহাটি জিআরপির উদ্যোগে এই হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রাপকদের হাত দিয়ে তুলে দেওয়ার কার্যক্রম চলে।
হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রাপকদের হাতে তুলে দেওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি রানাঘাট জোসেফ কুজুর, নৈহাটি জিআরপির ইন্সপেক্টর ইনচার্জ ইন্দ্রজিৎ ভক্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অতি স্বল্প সময়ে ফোন প্রাপকেরা ফোন হাতে পেয়ে তারা জিআরপির উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন।









