অবতক খবর,১১ আগস্ট: গত ৮ আগস্ট হালিশহর বালিভাড়া অঞ্চলে এক গন্ডগোল বিষয়ে বীজপুর থানায় অভিযোগ করতে আসেন নৈহাটির বিজেপি নেতা গণেশ দাস। ফেরার পথে রাত সাড়ে বারোটা নাগাদ বোলদেঘাটার কাছে তাঁর গাড়ি লক্ষ্য করে পরপর তিন-চারটি বোমা ছোড়ে কয়েকজন দুষ্কৃতী। তিনি এবং তাঁর গাড়ি চালক পালিয়ে কোনরকমে প্রাণে বাঁচেঞ। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে বীজপুর থানার পুলিশ।

ফের এই ঘটনা নিয়ে বীজপুর থানায় অভিযোগ দায়ের করেন গণেশ দাস। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। আর আজ গণেশ দাসের অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধৃতরা হল চন্দন ঠাকুর, শেখর বার্মা এবং রানা মজুমদার।
আজ ধৃতদের ব্যারাকপুর মহাকুমা আদালতে তোলা হয়েছে।










