অবতক খবর,১৬ নভেম্বর: নৈহাটির ঐতিহ্যমন্ডিত শতবর্ষের বড় কালীর নিরঞ্জনকে ঘিরে যাতে কোন অশান্তির সৃষ্টি না হয় সাত সকালেই অরবিন্দ রোডে ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া সরজমিনে পরিদর্শনে আসেন। ইতিমধ্যেই ভরদুপুর থেকেই বড়মার গায়ে পড়ানো সোনারুপোর অলংকার খোলার কাজ শুরু হয়।
বহুদূরান্ত থেকে আগত দর্শকদের মায়ের কাছে জোর হাত করে থাকতেও দেখা যায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া জানান বিগত বছরগুলোর থেকে এ বছরে বড়মার নিরঞ্জন পর্ব কে ঘিরে অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।









