আবতক খবর , সৌম্যজিৎ চট্টোপাধ্যায় :- মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি তে তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির উদ্যোগে প্রাক্তন , প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশে একটি জনসভার আয়োজন করা হয়।

সভাপতি হিসেবে ছিলেন রাজ্যের পরিবহন ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী ,.সভায় ঢোকার মুখেই প্রত্যেককে একটি করে মাস্ক, হেডক্যাপ এবং স্যানিটাইজার দেওয়া হয়.এবং অনুরোধ করা হয় যথাযথ সামাজিক দূরত্ব মেনে চলার জন্যে। .রাজ্যের পরিবহন মন্ত্রীর স্মৃতিচারনায় বারবার উঠে আসে প্রয়াত রাষ্ট্রপতির নাম.









