অবতক খবর,৯ আগস্ট: আজ সকালে নিউটাউনের সরকারি আবাসন থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার কি কারনে এই আবাসনে এসেছিল কার সাথে দেখা করতে এসেছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে আত্মহত্যা না অন্য কোন রহস্য মৃত্যুর পিছনে কোন অন্য কারণ আছে কিনা তদন্তে টেকনোসিটি থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর আজ সকালে আকাঙ্ক্ষা আবাসনের লাইট বন্ধ করতে যায় নিরাপত্তা রক্ষী সেই সময় ক্লাস টার থ্রি টাওয়ারের নিচে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আবাসিকদের খবর দেওয়া হয়।
পরে ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় টেকনো স্মৃত থাকতে দেখে আবাসিকদের খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় টেকনোসিটি থানার পুলিশ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য।
পুলিশ সূত্রে খবর মৃত যুবকের নাম ঈশান নিধারিয়া 21 কলেজ ছাত্র সল্টলেকের ফাল্গুনী আবাসনের বাসিন্দা, আকাঙ্ক্ষা আবাসনের বহুতলে জুতো পাওয়া গেছে। যেটা থেকে পুলিশের প্রাথমিক অনুমান ওই যুবক আবাসনের বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।









