অবতক খবর , নদীয়া : রাজ্য সব জায়গার মতো নদীয়া জেলা জুড়ে চলছে যোগদানের পর্ব। বিভিন্ন কারণে দলের এবং বিভিন্ন গণসংগঠনের বিশ্বস্ত সৈনিকরা মুখ ফিরিয়ে ছিলো দল থেকে তাদের সাথে আলোচনা সাপেক্ষ আবার দলে ফেরানোর নতুন প্রচেষ্টা চলছে সপ্তাহধরে ,কখনো দলের শিক্ষক সংগঠন, কখনো যুব-ছাত্র মহিলা বা অন্য যেকোনো গণ সংগঠনের পক্ষ থেকে কৃষ্ণনগর দলীয় কার্যালয়ে।
গতকাল ৫২ জন বি জে পি ও বাম কর্মী বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও COVID-19 র বিরুদ্ধে লড়াইয়ে উদ্বুদ্ধ হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করার উদ্দেশ্যে তৃণমূল যুব কংগ্রেসের মাধ্যমে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ড. প্রসেনজিৎ মণ্ডল ।









