অবতক খবর :: ২৪ জুলাই :: নদীয়া :: বিগত চার পাঁচ মাস ধরে রেল পরিষেবা বন্ধ। স্বাভাবিক ভাবেই কর্মহীন যারা রেলের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। এমন অনেক বিক্রেতা রয়েছেন যারা রেল ও রেলওয়ে প্ল্যাটফর্মে ব্যবসা চালাতেন। কিন্তু বর্তমানে অধিকাংশ কর্মহীন। তাই পালপাড়া রেল ওয়ে হকার্স ইউনিয়নের উদ্যোগে কর্মহারা সেই সমস্ত হকার যারা ট্রেনে এবং প্লাটফর্মে উপর নির্ভরশীল ছিল তাদের কথা ভেবে ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে কিছু খাদ্য সামগ্রী তুলে দিলেন দুই শতাধিক হকারের হাতে চাকদহ শহর তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি অমলেন্দু দাস।

পালপাড়া রেলওয়ের হকার্স ইউনিয়নের সম্পাদক সুশান্ত মজুমদার ও কমিটির বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।।









