অবতক খবর , নদীয়া :      রাস্তায় গাছ ফেলে একের পর এক গাড়ি আটকে ছিনতাই দুষ্কৃতীদের। নদীয়ার শান্তিপুর থানার আরবান্দি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাথানগাছি এলাকার ঘটনা।

সূত্রের খবর গতকাল রাতে একদল দুষ্কৃতী বাথানগাছি স্কুল থেকে ঢিলছোড়া দূরত্বে রাস্তার ওপর গাছ ফেলে রাত্রি বারোটার পর ছিনতাই করে দুষ্কৃতীরা। এলাকাবাসীর দাবি ওই এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের ঘটনা জেরে একাধিক সিভিক ভলেন্টিয়ার মোতায়ন করা থাকে প্রতি রাতেই। দীর্ঘক্ষন ধরে পথচলতি সাধারণ মানুষের মোবাইল অলংকার টাকা ছিনতাইয়ের সময় তারা কোথায় ছিলেন?

গতকালের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ দুষ্কৃতীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে। যদিও এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।