অবতক খবর , নদীয়া :     মানসিক অবসাদে আত্মঘাতী হলো 52 বছর বয়সী এক মহিলা। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর সেনপাড়া সংলগ্ন বাগানি পাড়া এলাকায়।

উল্লেখ্য বিগত বেশ কয়েক বছর ধরে শারীরিক সমস্যার কারণে ভুগছিল সাধনা বিশ্বাস। ডাক্তারের চিকিৎসাও চলছিল গতকাল রাত্রি ২:৩০ নাগাদ নিজেই বাড়ির লিচু গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই ৫২ বছর বয়সী সাধনা বিশ্বাস।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণার কারণে মানসিক অবসাদের জন্যই হয়তো আজকে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে সাধনা বিশ্বাস। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান ।