অবতক খবর , নদীয়া :    নদীয়া জেলায় কিছুদিন আগে পর্যন্ত,ও স্বাস্থ্য দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী করোনা আক্রান্ত হতেন ৩০ থেকে ৪৫ জনের মধ্যে, তা বেড়ে দাঁড়ালো ৫৫-৬০, গত দুদিন যাবৎ ৭১-৭২ জন , মাঝে একদিন ৯৫ জন আক্রান্ত হয়েছিলেন। আজ পর্যন্ত জেলার মোট আক্রান্ত ১২৯১ জন। এখনো পর্যন্ত প্রায় ৭০ শতাংশ মানুষের মুখে মাস্ক নেই, বিভিন্ন অজুহাতে লকডাউন রাজ্য করে অনেকেই বেরোচ্ছেন বাড়ি থেকে।

নদিয়া জেলা তৃণমূলের সভাপতি হওয়া সত্ত্বেও এই মুহূর্তে সমস্ত রকম কর্মসূচি বন্ধ রেখেছেন তিনি, এমনকি রক্তদানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও। সেখানে সাধারণ মানুষকে তার নিজের জীবনের পরিবারের সুরক্ষার কথা ভেবে থাকতে হবে বাড়িতে। প্রশাসন নিজের বিভিন্ন রকম দায়িত্ব পালনের পরও একথা বোঝাতে হচ্ছে সাধারণ মানুষকে! এটা আমাদের লজ্জা! একশনের মানুষ বহু মূল্যবান সময় নষ্ট করে নিজেদের গৃহবন্দী রেখেছেন , কিন্তু কিছু মানুষ বাড়ির বাইরে বেরিয়ে দিন সংখ্যা আরো বাড়ানোর দিকে এগোচ্ছে ক্রমাগত। তাঁর ধারণা এভাবে চলতে থাকলে জেলা প্রশাসন আবারো কঠোর হয়ে ১৫ দিনের জন্য লকডাউন ঘোষণা করতে পারে। এটা সকলের ক্ষেত্রে বড়ই অসুবিধার। তার থেকে বরং সরকার নির্ধারিত দিনগুলিতে নিজেদের গৃহে আবদ্ধ রাখাই বুদ্ধিমানের কাজ।