অবতক খবর,৯ অক্টোবর: দূর্গা পুজোতে রক্তসংকট সামলাতে হরিহরপাড়ার বিধায়ক ও ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সেচ্ছায় ঐতিহাসিক রক্তদান শিবির। শনিবার হরিহরপাড়া ব্লক তৃণমূল কার্যালয়ে ঐতিহাসিক সেচ্ছায় রক্তদান শিবিরের শুভ সূচনা করলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান ও বিধায়ক নিয়ামত সেখ। নির্বাচন কেটেছে। গ্রীষ্মের দিনগুলিতে রক্ত সংকট ছিলই। সামনেই দুর্গাপুজো। কিন্তু যে পরিমাণ রক্তসংকট তৈরি হয়েছে, তা সামাল দিতেই স্বেচ্ছায় রক্ত দান শিবিরের আয়োজন। ঐতিহাসিক রক্তদান শিবিরে ১৫০০ ইউনিট রক্ত দেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা , নেওয়া হয়ে গেছে। উপস্থিত ছিলেন সাংসদ আবুতাহের খান , বিধায়ক নিয়ামত সেখ ,জেলাপরিষদের কর্মাধ্যক্ষ সামসুজ্জোহা বিশ্বাস, বিডিও রাজা ভৌমিক, আইসি অমিত নন্দী, ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি জিল্লার রহমান ,সমস্ত অঞ্চল তৃণমূল সভাপতি সহ তৃণমূল নেতৃত্বরা।









