অবতক খবর :: শিলিগুড়ি :: দিশান হাসপাতালের খাবারকে রাজ্যের অন্যতম সেরা খাবার বলে ঘোষনা করলো রাজ্য। রাজ্যের সব জায়গাতে যেখানে যেখানে কোভিড রোগী আছেন তারা পর্যন্ত প্রশংশা করে চলেছেন দিশান হাসপাতালের খাবারকে।সকাল থেকে গরম জল,কফি স্যুপ এবং চা পরে গরম ভাত সাথে মাছ মাংশ কিংবা ডিম দিচ্ছেন দিশান হাসপাতালের পক্ষ থেকে।
সব সময় খাবার আসছে তাও টাটকা এবং গরম। বিকালে প্রথমে দেওয়াহচ্ছে গরম জল এবং পরে লাল চা।রাত্রে ভাত তার সাথে চিকেন ষ্টু কিংবা কোন স্যুপ দিচ্ছেন হাসপাতালের খাবারের দায়িত্ব পাওয়া ষ্টাফেরা। প্রতিদিন গরম জল,কফি এবং লাল চা নিয়ম করে পৌছে যাচ্ছে রোগীদের কাছে। যারা নিরামিষ খান তাদের জন্য আলাদা আলাদা ব্যাবস্থা করা হচ্ছে। বিভিন্ন সবজী দিয়ে ঝোল করা হয়েছে। গত তিন/চার মাস ধরে এই ভাবে খাবার সরবরাহ করা হচ্ছে রোগীদের জন্য।
রোগীদের জন্য খাবারের দায়িত্বে থাকা একজন জানালেন সবাই মিলে যথেষ্ট সাবধান হয়ে খাবার তৈরী করছি আমরা যাতে রোগীরা খেতে পারে কারন রোগ আমাদের শত্রু রোগীরা নয়।









