অবতক খবর :: শিলিগুড়ি :: করোনার রোগীকে সেবা করেছেন, রাত জেগেছেন দিনের পর দিন হাসপাতালে কাটিয়েছেন তাই আজ যখন সাতদিনের বিশ্রাম পেলেন বাড়িতে ঢুকতে দেওয়া হল না এক নার্সকে। শিলিগুড়ির ভারতনগরের ঘটনা।
এক নার্সকে ঘরে ফিরবার সময় তুলকালাম কান্ড বেধে গেলো। ওই নার্সকে পাড়ার অন্যান্য মানুষ এসে ঢোকাবার চেষ্টা করলে তাদেরও ওই আবাসিকরা বাধা দেন, বার বার বলা হলেও ওই নার্সকে কিছুতেই ঢুকতে দেননি ওই আবাসিকরা। তাদের যুক্তি এই রোগের সংস্পর্শে আসলে কেউই রোগ থেকে বাইরে থাকতে পারবেন না। শেষমেশ ওই নার্স আবার হাসপাতালে ফিরে যান।
কেন পুলিশে খবর দিলেন না জিঞ্জাসা করা হলে ওই নার্স জানালেন পুলিশ চলে গেলে আবার ঝামেলা হত। আর আমাকে তো আবার কাজে ফিরতেই হবে তখন আমাকে কে দেখবে?








