অবতক খবর :: উত্তর দিনাজপুর ::    করোনা ভাইরাস মোকাবিলায় দেশ জুড়ে লকডাউন চলছে। মানুষ গৃহবন্দী অবস্থায় রয়েছে। আর এই লকডাউনের ফলে সমস্যায় পড়েছে দিন আনা দিন খাওয়া শ্রমজীবী মানুষেরা। তাদের খাদ্য সামগ্রী তুলে দিচ্ছে অনেকেই।

 

মঙ্গলবার কালিয়াগঞ্জের ধনকৈইল শান্তিকলোনী এলাকার বিশিষ্ট সমাজসেবী রুপক রায় ৩০০ জনের মতো দুঃস্থ মানুষদের চাল, আলু, সোয়াবিন সহ হাত ধোয়ার সাবান তুলে দেয়। সাহায্য পেয়ে খুশি দুঃস্থ মানুষেরা।