অবতক খবর , সংবাদদাতা , সুজিত গৌড় , হুগলি :- দাদপুরের হোদলায় পথ দূর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। মৃত দেবশ্রী চ্যাটার্জী রাজ্য পুলিশের সিও পদে ১২ ব্যাটেলিয়ান ডাবগ্রামে পোস্টিং ছিলেন।তার সঙ্গে মৃত্যু হয়েছে তার সিকিউরিটি তাপস বর্মন গাড়ির চালক মনোজ সাহার।আজ সকালে সারে ছটা নাগাদ ২ নং জাতীয় সড়কে দাঁরিয়ে থাকা ট্রাকের পিছনে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারে অফিসারের স্করপিও গাড়ি।চালক সম্ভবত ঘুমিয়ে পরেছিলো।
আহত তিনজনকেই দাদপুর থানার পুলিশ চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করেন চিকিংসক।ঘটনার খবর পেয়ে হুগলি গ্রামনী পুলিশের এস পি তথাগত বসু হাসপাতালে আসেন।









