অবতক খবর :: শিলিগুড়ি ::      তিস্তার ভূমিধসে আটকে অনেকেই। গতকাল থেকে ভুমিধস শুরু হয়েছে তিস্তায়। আর তাতেই আটকে বহু মানুষ। ভূমিধসের কবলে পড়ে আটকিয়ে অনেকেই। অনেক মালবোঝাই গাড়ি আটকিয়ে পড়েছে তিস্তায়। ক্রেন দিয়ে মাল সরানো হচ্ছে ঠিকই তবে তাতে প্রচুর সময় লাগবে বলে জানিয়েছেন আধিকারিকেরা।

গত তিনদিনে তিস্তার সামনে আটকিয়ে আছে প্রচুর মালবাহী গাড়ি আটকিয়ে প্রচুর বাস এবং অন্যান্য যানবাহনও। আটকিয়ে পড়েছে বহু সরকারি গাড়িও। তিস্তার আশেপাশের থেকেও প্রচুর ধস নামাতে সম্পুর্ন বন্ধ হয়ে আছে রাস্তা তবে রাত্রে কাজ করতে না পারায় পাথর সরাতে দেরী হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকেরা।