অবতক খবর,২৪ সেপ্টেম্বর: তমলুক পুরসভার ১ নম্বর ওয়ার্ডের পায়রাটুঙ্গী চর এলাকায় এক মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় যে, বৃহস্পতিবার রাতের দিকে ওই এলাকায় এক মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনার খবর দেওয়া হয় তমলুক থানায়। এরপর তমলুক থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। যদিও মৃতদেহের নাম ও পরিচয় এখনো সঠিক জানা যায়নি। তবে এই মৃতদেহ ষকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।









