সম্পা দাম পাল / অবতক খবর,২৫ জুলাই: পৃথিবী ব্যাপী করোনা পরিস্থিতিতে যখন সমস্ত স্বাস্থ্য কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে,ঠিক তখনই কাঁচরাপাড়ার এক সরকারি হাসপাতালের ডাক্তারের বিরুদ্ধে এলাকাবাসীরা অসহযোগিতার অভিযোগ তুলে পোস্টার মারলো গোটা অঞ্চল জুড়ে।

শহীদনগর অঞ্চলের মানুষের অভিযোগ, ডাক্তার ঋতম রায় এলাকার মানুষকে কোনরকম পরিষেবা দেন না। পাড়ার লোকেদের সাথে দুর্ব্যবহার করেন।এমনকি কোন মুমুর্ষ রোগীকেও দেখেন না। তাই আজ লাল স্কুলের সামনে তাঁর বিরুদ্ধে এলাকাবাসীর দীর্ঘ দিনের ক্ষোভ পোস্টারে ছেয়ে গেছে। যদিও এই ব্যাপারে ডাক্তার বাবুর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।