অবতক খবর,৩ অক্টোবর: উত্তর ২৪ পরগনা ঠাকুরনগরে স্টেশনের তৃতীয় প্ল্যাটফর্ম নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে আবেদন করে আসছে এলাকার বাসিন্দারা । সেইমতো কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর রেল মন্ত্রীর কাছে তৃতীয় প্ল্যাটফর্ম ও দুটি নতুন রেল গেট নির্মাণের আবেদন জানায় । রবিবার সকাল ১১ টায় ইস্টার্ন রেলওয়ে ডিআরএম শৈলেন্দ্র প্রতাপ সিং অন্যান্য আধিকারিকদের নিয়ে ঠাকুরনগর স্টেশন নতুন প্ল্যাটফর্ম ওই জন্য জায়গা পরিদর্শন করতে আসেন । রেলের আধিকারিক ও গাইঘাটা ,বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ বিধায়কদের উপস্থিতিতে তৃতীয় প্ল্যাটফর্ম নির্মাণের জন্য জায়গা মাপা হয় ।

এই বিষয়ে ইস্টার্ন রেলের ডিআরএম শৈলেন্দ্র প্রতাপ সিং বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের আবেদন খতিয়ে দেখতে ঠাকুরনগর এসেছিলাম । আমরা সরেজমিনে খতিয়ে দেখলাম । আপাতত সার্ভের কাজ শুরু হচ্ছে ।

এ বিষয়ে গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর বলেন এলাকার দীর্ঘদিনের দাবি ছিল তৃতীয় প্ল্যাটফর্ম ও দুটি রেলগেট রেলের কর্তারা খতিয়ে দেখবেন আমরা আশাবাদী আগামীতে এই দুটি কাজ শুরু হবে ।