অবতক খবর , নদীয়া :     বর্তমানে ট্রেন বন্ধ ট্রেন কবে চলবে তার স্থিরতা নেই তাই বিভিন্ন কাজে বিভিন্ন ব্যাবসায়ী কাজে যেতে হচ্ছে কোলকাতায় আবার অনেকে লক ডাউনের সময় ফিরে এখন কাজে ফিরছেন, ট্রেন না চলাতে তাই বাস ভরসা বর্তমানে বাসের সংখ্যা যেমন কম তেমনি বাসে ওটার মতো পরিস্থিতি নেই সেই অবস্থায় গন্তব্য স্থলে যেতে হচ্ছে. বাস ধরতে তাই ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে হচ্ছে সমস্যায় জর্জরিত যাত্রীরা। এমনকি উত্তরবঙ্গের দিক থেকে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে আসা কলকাতাগামী বেশকিছু বাস বাদকুল্লা দিয়ে চলে যাওয়ায় যাত্রী দুর্ভোগ বাড়ছে ক্রমশ।

গতকাল শান্তিপুর গোবিন্দপুর লেভেল ক্রসিং এর কাছে দিনভোর শুধু গাড়ির জ্যাম কাটাতেই ব্যস্ত ছিলেন চালকরা বহু প্রতিক্ষার পর সকালের বাস বিকালে পৌঁছায় গন্তব্যস্থলে। একদিকে যেমন জ্বালানি তেলের অপচয়, অন্যদিকে একমাত্র গণপরিবহন ব্যবস্থা বাসেও সঠিক সময়ে পৌঁছাতে পারছেন না যাত্রীসাধারণ।