অবতক খবর,২৯ জানুয়ারিঃ টোটোর ধাক্কায় আহত এক মোটর বাইক আরোহী। এই দুর্ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ইংরেজ বাজার থানার নিয়ামাতপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায় আহত মোটরবাইক আরোহীর নাম এনামুল খান বয়স ৪৫। তার বাড়ি মোথাবাড়ি থানার কমলপুর এলাকায়। জানা যায় এদিন রাতে কাজ সেরে মোটর বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে।

নিয়ামতপুর এলাকায় অপর দিক থেকে আসা একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকে ধাক্কা মারে। তাতে আহত হয় মোটরবাইক আরোহী। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। বর্তমানে তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।









