Aabtak Khabar,15 September,Ayan Chatterjee: আসন্ন দুর্গাপুজোর আগে টলিউডে উৎসবের আবহ। গত রবিবার সাউথ সিটির ‘স্ক্র্যাপইয়ার্ড’-এ অনুষ্ঠিত হল ভিক্স ভেঞ্চার প্রোডাকশনের আয়োজিত ‘টলি স্টার অ্যাওয়ার্ড সিজন ২’-এর পোস্টার ও স্মারক উন্মোচন অনুষ্ঠান। ঝলমলে এই সন্ধ্যায় হাজির ছিলেন টলিউডের একঝাঁক তারকা।

ভিক্স ভেঞ্চারের কর্ণধার ও অনুষ্ঠানের আয়োজক সৌভিক মান্না অতিথিদের স্বাগত জানিয়ে ঘোষণা করেন, এবারের আসরের অন্যতম আকর্ষণ বিশিষ্ট লেখিকা লীনা গাঙ্গুলী। তিনি থাকছেন মনোনয়ন প্রক্রিয়ার মুখ্য উপদেষ্টা হিসেবে।

তারকাখচিত এই আড্ডায় উপস্থিত ছিলেন অভিনেতা-জুটি রাহুল-দেবাদৃতা, সাহেব ভট্টাচার্য, আর্য দাশগুপ্ত, অভিনেত্রী সুস্মিতা দে, রিয়া গাঙ্গুলি, সংগীত পরিচালক সমিধ মুখার্জি, পরিচালক অয়ন সেনগুপ্ত ও সুব্রত শর্মা সহ আরও অনেকে।

মৌ সরকারের সহযোগিতায় আয়োজিত এই সন্ধ্যা দর্শক-মননে কৌতূহল জাগিয়ে তুলেছে—কবে অনুষ্ঠিত হবে টলি স্টার অ্যাওয়ার্ড সিজন ২? আর কী কী নতুন চমক অপেক্ষা করছে?