অবতক খবর , অভিষেক দাস ,মালদা:- আবারো ঝাড়ফুঁকের বলি এক শিশু। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার পাগলা ঘাট এলাকায়।

জানা গিয়েছে মৃত ওই শিশুর নাম নিশা মণ্ডল। বয়স দশ মাস। মৃত শিশুর বাবা রাজকুমার মন্ডল জানান, তার ছেলে ঘুমিয়ে ছিল। এক সময় তাদের নজরে পড়ে পায়ের কিছু অংশ ফোলা।

 

এরপরই তারা স্থানীয় একটি ওঝার কাছে নিয়ে যায় সেখানে ঝাড়ফুঁক করানোর পর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন থাকার পর রাত্রে মৃত্যু হয় ওই শিশুর। বিষাক্ত পোকার কামড়েই মৃত্যু হয়েছে ওই শিশুর বলে জানান তার বাবা।