
অবতক খবর , মুর্শিদাবাদ – মুর্শিদাবাদের অন্তর্ভুক্ত বহরমপুরের খাগড়াঘাট রোড এলাকায় , যুবনেতা সৌমিক হোসেনের তত্ত্বাবধানে এসএফআই এবং সিপিএম এর পক্ষ থেকে বহু মানুষ আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। জেলার বেশকিছু শীর্ষ নেতৃত্ব সুব্রত সাহা, অশোক দাস কয়েকটি বিধানসভা এলাকার এমএলএ আশীষ মার্জিত, রবিউল আলম চৌধুরী তাদের উপস্থিতিতে আজকের এই যোগদান পর্ব অনুষ্ঠিত হলো। ফারাক্কা ব্লকের এসএফআই এবং সিপিএম এর পক্ষ থেকে প্রায় ৬০০ জন কর্মী যোগদান করলেন। এ বিষয়ে যুবনেতা সৌমিক হোসেনের বক্তব্য, বাংলায় শান্তির বাতাবরণ বজায় রাখতে এবং মুখ্যমন্ত্রীর উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে শয়ে , শয়ে মানুষ তৃণমূলে যোগদান করছেন। তবে এই বৃষ্টির আবহের মধ্যে অনেকেই সভাতে আসতে পারেননি।








