অবতক খবর :: কি ভাবছেন?আরে দাদা এটা নদী না, এটা নৈহাটী বিধানসভার অন্তর্গত জেটিয়া গ্রামপঞ্চায়েতের ইউনাইটেড ব্যাংকের রাস্তা।স্টেশন যাওয়ার জন্য অন্যতম প্রয়োজনীয় এই রাস্তার হাল আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন।শুধু এই সাম্প্রতিক নিম্নচাপ বলে নয়,মাঝারি বৃস্টিপাতেও এইরকম জল জমে থাকে রাস্তায়।ড্রেন উপচে রাস্তায় জল এতদিন ধরে জমে থাকে।সরকার যখন ডেঙ্গু আটকাতে তৎপর তখন জেটিয়া হয়ে রয়েছে ডেঙ্গুর আঁতুরঘর।জেটিয়ার বিভিন্ন রাস্তার এইরকমই অবস্থা। শুধু সাম্প্রতিক কয়েক বছরই নয়,বিগত বেশ কয়েক বছর ধরে জেটিয়ার এই অবস্থা।একটু বৃষ্টিতেই রাস্তাভর্তি জল।চরম ক্ষুব্ধ জেটিয়ার মানুষ।জেটিয়ার বিভিন্ন রাস্তা,পাড়ার গলি এইরকম ভাবেই বৃষ্টির জলে ভেসে থাকে। বাসিন্দাদের বাড়িতে বাড়িতে জল ঢুকে যায়।প্রতিবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হলেই জলে ভাসে জেটিয়ার মানুষ।হেলদোল নেই পঞ্চায়েতের।

ভাবুন তো আপনি সকাল বেলা কাজের মনোভাব নিয়ে রাস্তায় বেরোলেন, বাড়ির থেকে পা বাড়িয়েছেন এমন সময় দেখলেন আপনার জুতো জলের তলায়,এই রকম ভাবেই যাচ্ছেন কাজে।জেটিয়ার মানুষ এই ভাবেই দিনের পর দিন কাটিয়ে আসছে।কবে তাদের এই জল যন্ত্রণার থেকে মুক্তি হবে?তারা জানেন না।মুখে হাসি আর চোখের কোনায় একফোঁটা জল নিয়েই জেটিয়ার মানুষ ভালো আছে।









