Aabtak Khabar,27 May: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর পরই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১ জুন, রবিবার কলকাতায় আসার কথা শাহের।সূত্রের খবর, সেদিন নেতাজি ইন্ডোরে শাহের সভা করার কথা। ওই দিন আবার জামাইষষ্ঠী রয়েছে।
এর আগে, মার্চের শেষে শাহের বঙ্গ সফরের কথা ছিল। তবে সেই সময় সেই সফর হয়নি। আগামী ১৯ জুন রাজ্যের কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন। তার পরে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগেই আগামী ২৯ মে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আলিপুরদুয়ারে সভা করবেন মোদী। তার ঠিক ২ দিন পরেই রাজ্যে আসছেন মোদী সেনাপতি। যা এই পর্বে আলাদা নজর কেড়েছে।
রাজ্যের পরবর্তী বিজেপি সভাপতি কে হবেন, তা এখনও স্থির হয়নি। রাজ্য সভাপতি হিসাবে সুকান্ত মজুমদারই থাকবেন নাকি, এই পদে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে, তা নিয়ে জল্পনা চলছে। শাহের এই সফরে এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে গুঞ্জন।









