অবতক খবর,২ অক্টোবর: আজ জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যারাকপুর গান্ধীঘাট চত্বরে আয়োজিত হয়েছিল এক বিশেষ অনুষ্ঠানে. যেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস,মন্ত্রী পার্থ ভৌমিক, মুক্ষ সচিব মনোজ পান্থ, ডিএম সারাদ কুমার দিবেদি, মহোকুমার শাসক সৌরভ বারিক,ব্যারাকপুরের নগর পাল অলক রাজোরিয়া সহ প্রশাসনিক ক্ষেত্রে অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তা। এবং বেশ কিছু বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।
মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি তে শ্রদ্ধা জানিয়ে , সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারা বিশিষ্ট ব্যক্তিবর্গরা।









