অবতক খবর,৯ জুন: জমির জরিপ করতে গিয়ে জমি মাফিয়া দের হাতে আহত জমির মালিক সহ পুলিশ কর্মী।
রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সম্মতিনগরের কেরামত হোসেন নামে এক ব্যক্তির রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত কুড়ল দাসপাড়া এলাকায় তার বাবার পৈত্রিক জমি রয়েছে সেই জমি জবরদখল করার অভিযোগ ওঠে জমি মাফিয়া দের বিরুদ্ধে। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয় রঘুনাথগঞ্জ থানায়। আজ শনিবার সেই জমির জরিপ করতে গিয়েছিল রঘুনাথগঞ্জ থানার পুলিশ এবং জমির মালিক ।
সেই জমি জরিপ করতে বাধা দেয় , এবং পুলিশের সম্মুখেই তাকে প্রাণে মারার চেষ্টা করা হয় তার সঙ্গে পুলিশকর্মীকে মারার অভিযোগ উঠেছে জমি মাফিয়া দের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে রঘুনাথগঞ্জ থানা পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে জানা যায়।









