অবতক খবর , নদীয়া : সচেতনতার বার্তা এর আগেও স্বাস্থ্যকর্মীদের নরম সুরে, প্রশাসনিক চোখ রাঙানিতে, স্বেচ্ছাসেবীর আন্তরিকতায় পৌঁছে ছিলো ঘরে ঘরে। কিন্তু তাতেও একশ্রেণীর অসচেতন মানুষ এখনো লক্ষ্য করা যাচ্ছে বাজার হাট রাস্তাঘাটে। তাই ধর্মীয় বাতাবরণে আজ শ্রীকৃষ্ণের পুণ্যআবির্ভাব দিবসে জন্মাষ্টমীর বাতাবরণে স্বয়ং দুই গোপালরুপি শ্রীকৃষ্ণ মাস্ক এবং স্যানিটাইজার নিয়ে পৌঁছালেন ঘরে ঘরে।

নদীয়া শান্তিপুর ব্লকের বাগআঁচড়া গ্রামে, ঈশ্বর রামপ্রসাদ ভট্টাচার্য স্মৃতি নবজাগরণ শিক্ষা কেন্দ্রে র ৭৫ জন ছাত্র ছাত্রীর মধ্যে থেকে সচেতনতা বার্তা দিতে ওই বিদ্যালয়ের দুই ছাত্র রাজদীপ এবং শুভদীপ সাঁতরাকে কৃষ্ণ রূপে ওই এলাকারই চল্লিশটি পরিবারে বার্তা দিতে আসা ভগবান দেখে খুশি সকল গ্রামবাসী।

শান্তিপুর নবজাগরণ সংগঠনের পক্ষ থেকে রনাপ্রসাদ ভট্টাচার্য্য জানান, জেলায় ক্রমাগত বেড়েই চলেছে করনা আক্রান্তের সংখ্যা, প্রথমদিকে নিজেদের স্বাস্থ্যের তাগিদে সচেতন থাকলেও ক্রমাগত শিথিল হচ্ছে তা! তাই ঈশ্বরের দূত এসে স্বাস্থ্যবিধির বার্তা দিলে, হয়তো মানবেন অনেকেই। তাই আজকের এই আয়োজন।









