Aabtak Khabar,16 August,সতীনাথ ভট্টাচার্য: জগদ্দল বিধানসভার অন্তর্গত মামুদপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দোগাছিয়া হালদারপাড়ায় উমা শসি গ্রাউন্ডে বাচ্চাদের বিনোদনের জন্য একটি পার্কের উদ্বোধন হলো। ফিতে কেটে এই পার্কের শুভ উদ্বোধন করলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম।

উদ্বোধনের পাশাপাশি কিছু বৃক্ষরোপন করেন বিধায়ক সোমনাথ শ্যাম । এই পার্ক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্তকর্মাদক্ষ বলরাম সাতরা, মামুদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অশোক হালদার, ভাটপাড়া পৌরসভার কাউন্সিলার বিপ্লব মালো, তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের নেতা তথা দক্ষ সংগঠক প্রসেঞ্জিত দত্ত, আনিসুর আলি খাঁ, সুব্রত নিয়োগী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন বাচ্চা থেকে বয়স্কদের জন্য পার্ক হয়াতে তিনি অভিভূত তার পাশাপাশি এই পার্কের উন্নয়নের জন্য কিছু সরঞ্জাম কেনার জন্য আগামী দিনে বিধায়কের তহবিল থেকে কিছু টাকা প্রদান করার ঘোষণা করলেন বিধায়ক। দেখুন জগদ্দল থেকে র বিস্তারিত রিপোর্ট।