অবতক খবর,৪ এপ্রিল:  জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের মাদারপুর শিশু ভবন প্রাঙ্গণের মাঠে আর .এন.বি .যুব সংগঠনের উদ্যোগে কুড়ি বৎসরের পদার্পণকারি বাসন্তি পুজো মন্ডপের নৈহাটির বিধায়ক সনৎ দের ফিতে কাটার পাশাপাশি জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই পুজোর শুভ উদ্বোধন হলো।

এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মামুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা মালাকার, উপপ্রধান অশোক হালদার, নৈহাটি আইএনটিটিইউসি র সভাপতি বিষ্ণু অধিকারী, জেটিয়া গ্ৰাম পঞ্চায়েতের প্রধান উজ্জ্বল পাইন, বারাকপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে, মামুদপুর অঞ্চল যুব তৃনমুল কংগ্রেসের সভাপতি সুরঞ্জন মালাকার সহ একাধিক নেতৃত্ব।

উদ্বোধন অনুষ্ঠানের পাশাপাশি নৈহাটি বড়কালী পূজা কমিটির সহযোগিতায় দুই শতাধিক আর্থিকভাবে পিছিয়ে পরা বাসিন্দাদের নতুন বস্ত্র প্রদান করার পাশাপাশি পূজো প্রাঙ্গনের মাঠে বসেছে জমজমাট মেলা। আগামী আটই এপ্রিল পর্যন্ত এই পুজো প্রাঙ্গনে মেলা সহ নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বলে জানানো হয় পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে। অন্যদিকে বিধায়ক সোমনাথ শ্যাম সহ সনৎ দেও এই পুজো উপলক্ষে এলাকাবাসীদের শুভেচ্ছা জানালেন।