অবতক খবর,২০ জুন: ছোট বেলায় যেটা আমার একদম অপছন্দের ছিল
তা এখন রাহার জন্য অভ্যাসে পরিণত হয়েছে বললেন
অভিনেত্রী,তবে কি এমন অভ্যাস যা তাকে মেয়ের জন্য করতে হয় নিয়মিত ?

একটি সম্প্রচারে তিনি জানান ,”তার ছোট বেলার দিয়ে কখনোই পড়াশোনা ভালো লাগতো না পড়তে বসলেও তার মন
থাকতো বাইরের দিকে তার দিদি ও মা ছুড়ে দিতেন তার মুখের ওপর বই ।রীতি মত তাকে জোর করে পড়ানো হত বই । কিন্তু রাহা জীবনে আসার পরে বই তাঁর জীবনের অন্যতম সঙ্গী হয়ে উঠেছে। রোজই প্রায় একটি করে বই তিনি রাহাকে পড়ে শোনান। তিনি জানান বই ভালোবাসে রাহা বইকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমায় সে । রাহার জন্য শিশু সাহিত্যকে নতুন করে চিনছেন বলে জানান আলিয়া। আর তাই তার একমাত্র মেয়েক উৎসর্গ করে নিজে একটি শিশুদের বইও লিখে ফেলেছেন তিনি।

অভিনেত্রী তো বটেই এবার মা হিসাবে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করে ফেললেন অভিনেত্রী আলিয়া ভট্ট।এর, থেকে আমরা বুজতে পারি মা সব পারে নিজের লাগাম ছাড়া অভ্যেসে কে পুনর্ঘটন করতে পারে সন্তানের জন্য ,পারে সমস্ত কিছু ত্যাগ করে আত্মসমর্পণ করে দিতে সন্তানের কাছে ।