অবতক খবর,৬ সেপ্টেম্বরঃ বেআইনি চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। আটক করা হয়েছে ব্যবসার কাজে ব্যবহৃত একটি টোটোও। ধৃত দশরথ ঘোষ ও মিঠুন বাগ বাড়ি মন্তেশ্বর ব্লকের পুটশুড়ি অঞ্চলের হাজরাপুর গ্রামে। সোমবার সন্ধ্যাএকটি টোটোয় দুটি তিনটি জারে করে বেআইনি চোলাই মদ নিয়ে যাওয়ার সময় বর্ধমান নবদ্বীপ রাস্তায় রাইগ্রামের মোড়ের কাছে তাদের গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ।

পুলিশ জানায়, এলাকায় নাকা চেকিং এর সময় তাদের ধরা হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় ৪০ লিটার চোলাই মদ।

ধৃতদের মঙ্গলবার কালনা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ।









