অবতক খবর,১৯ এপ্রিল:  চোপড়ার দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শুভ উদ্বোধন করা হলো সমষ্টি জন স্বাস্থ্য কেন্দ্রের । শনিবার ফিতে কেটে উদ্বোধন করলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কনিকা ভৌমিকের প্রতিনিধি গোপাল ভৌমিক চোপড়ার বিডিও সমীর মন্ডল, চোপরা ব্লক স্বাস্থ্য আধিকারিক রঞ্জিত সাহা ।

এ বিষয়ে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান জানান চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই স্বাস্থ্য বিভাগ তৈরি হওয়াতে চোপড়ার দূর দূরান্ত থেকে আসা বহু মানুষ জন উপকৃত হবে বলে মনে করছেন তিনি,এছাড়াও চোপড়া ব্লক স্বাস্থ্য আধিকারিক রঞ্জিত সাহা জানান, এদিন স্বাস্থ্য কেন্দ্রে নতুন বিভাগের ভবন উদ্বোধন করা হলো, আগামীতে এই সমষ্টি জন স্বাস্থ্য কেন্দ্রে থেকে স্বাস্থ্য জনিত যে কোন পরীক্ষার নিরীক্ষার পরিষেবা চালু করা হবে।