অবতক খবর,২৯ অক্টোবরঃ সানমার্গ চিটফান্ড মামলায় হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানিকে আজ আদালতে পেশ,জামিনের আর্জি খারিজ।

সানমার্গ চিটফান্ড মামলায় আজই আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে আসানসোল বিশেষ আদালতে তোলা হলো হালিশহর পৌরসভার পৌরপ্রধান রাজু সাহানিকে। সাংবাদিকদের একাধিক প্রশ্নেই নীরব থাকেন তিনি।তবে দল তার সাথে আছে কী না? সেই প্রসঙ্গে তিনি “অবশ্যই ” বলে সহমত প্রকাশ করেন।রাজু সাহানির পক্ষ থেকে এই চিটফান্ড মামলায় তিনি ছাড়াও আরো কে কে জড়িত এই বিষয়েও কোনো তথ্য মেলেনি।সঞ্জয় সিং-এর গ্রেপ্তারি বিষয়েও তিনি মুখ খোলেননি।

অন্যদিকে ফের খারিজ হয়ে গেল রাজু সাহানির জামিনের আর্জি।