অবতক খবর সংবাদদাতা :: মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার মৌসাস্থলি গ্রামের হুমায়ুন কবির(40) নামে এক ব্যক্তির মৃত্যু হল বোম ফেটে। পরিবার সূত্রের খবর হুমায়ুন কবীর গতকাল তিনটে নাগাদ নামাজ পড়ার পর ছাদে যায় ।বাড়ির লোকজন ভাবে সে ঘুমোতে গেল কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ একটা বিকট আওয়াজ হয় আর সেই আওয়াজে হুমায়ুনের মা তার নিজের নাতিকে ছাদে পাঠায় ছাদে গিয়ে দেখি হুমায়ুন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।

পরিবারের লোকজন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। সামশেরগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে পাঠায় । বোমা বাঁধতে গিয়ে মৃত্যু না কি ঘরে বোমা ফেটে তার মৃত্যু হয়েছে তার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।